সরকারি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। চার ধরনের ভিন্ন ক্যাটাগরিতে মোট ২৭ জনকে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুন ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত আবেদন ফরম পূরণ করার সুযোগ পাবেন।
১. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে গতি বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দ এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এছাড়া ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
২. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দসহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০ – ২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং টাইপিংয়ে প্রতি মিনিটে গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
৪. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ১৫টি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা (গ্রেড-২০)
১ মে ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
তবে ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের মাধ্যম: আগ্রহী প্রার্থীদের টেলিটকের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি: ১ থেকে ৩ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
বিশেষ ছাড়: সকল পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণি (যেমন: ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি মাত্র ৫৬ টাকা।
⚠️ মনে রাখুন: অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ সময় ২০ জুন ২০২৬, বিকেল ৪:০০ টা।
নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য ও অফিশিয়াল নির্দেশিকা দেখতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি লিংকটি ভিজিট করতে পারেন।