রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেট্রোরেলের নতুন ২ রুটে খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি: নেপথ্যে যেসব কারণ! সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিল সরকার

ডেস্ক রিপোর্ট / ৯০০ বার দেখা হয়েছে
তারিখ ও সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঠানোর অনুমতি দেয়নি সরকার। তবে একই সময়ে ভারতের দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে অনুমতি দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আজ শুটিং দলের ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) জারি করেছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে। ফলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেই মনে করা হচ্ছে।

এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন,
“বাংলাদেশ দলের সদস্য সংখ্যা খুবই কম—একজন খেলোয়াড় ও একজন কোচ। আয়োজকরা আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। প্রতিযোগিতাটি ইনডোর ও নিয়ন্ত্রিত এলাকায় হবে। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র শুটার হিসেবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার।

রবিউল ইসলাম নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্টের মাধ্যমে তিনি ভিসা ছাড়া সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। আগামী ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।

রবিউল ইসলাম জানান, শুটিং খেলায় অংশ নিতে অস্ত্র ও গুলি বহন করতে হয়। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব বলেন,
“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় জিও দেওয়া হয়েছে।”


এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET