মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মেট্রোরেলের নতুন ২ রুটে খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি: নেপথ্যে যেসব কারণ! সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট

ডেস্ক রিপোর্ট / ২৫৮ বার দেখা হয়েছে
তারিখ ও সময় শনিবার, ২ মে, ২০২৬, ৭:২১ পূর্বাহ্ন
মে দিবস ২০২৬, গেটইনহোস্ট, আইটি শ্রমিক, ডোমেইন হোস্টিং বাংলাদেশ, নিউজ পোর্টাল

দিন-রাত এক করে যারা দেশের ডিজিটাল অবকাঠামো এবং ওয়েবসাইটগুলো সচল রাখেন, পর্দার আড়ালের সেই আইটি শ্রমিকদের প্রতি বিশেষ সম্মান ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে দেশের অন্যতম জনপ্রিয় ডোমেইন ও হোস্টিং সেবাদাতা প্রতিষ্ঠান গেটইনহোস্ট (Getinhost)

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বিশেষ বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশের ক্রমবর্ধমান ডিজিটাল বিপ্লবের পেছনে আইটি পেশাজীবীদের অবদান অনস্বীকার্য। তারা মূলত টেকনিক্যাল ‘শ্রমিক’ হিসেবে কাজ করে দেশের অর্থনীতি ও তথ্যপ্রবাহকে গতিশীল রাখছেন। বিশেষ করে যারা সার্ভার মেইনটেইনেন্স, ওয়েব ডেভেলপমেন্ট এবং সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই সাধারণ মানুষ ঘরে বসে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা উপভোগ করতে পারছে।

গেটইনহোস্ট-এর পক্ষ থেকে বলা হয়, “যারা কিবোর্ড আর কোডিংয়ের মাধ্যমে দিন-রাত এক করে দেশের ওয়েবসাইটগুলো সচল রাখছেন, পর্দার আড়ালের সেই আইটি যোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তাদের মেধা ও শ্রমকে সম্মান জানাতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

নারায়ণগঞ্জের ফতুল্লা ভিত্তিক এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ডোমেইন ও সাশ্রয়ী মূল্যে হোস্টিং সেবা প্রদান করে আসছে। শুধু ব্যবসায়িক উদ্দেশ্য নয়, বরং একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আইটি খাতের সকল শ্রমিকের অধিকার ও মর্যাদার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও গেটইনহোস্ট অঙ্গীকারবদ্ধ।

আজকের এই মহান দিনে প্রতিষ্ঠানটি সকল স্তরের মেহনতি মানুষের পাশাপাশি বিশেষ করে তরুণ আইটি উদ্যোক্তা ও কর্মীদের উৎসাহ ও শুভকামনা জানিয়েছে।


এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET