শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেট্রোরেলের নতুন ২ রুটে খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি: নেপথ্যে যেসব কারণ! সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

হরমুজ প্রণালি আবারও পার হতে পারল না বাংলার জয়যাত্রা, মাঝপথ থেকে ফিরে গেল জাহাজ

ডেস্ক রিপোর্ট / ২৬১ বার দেখা হয়েছে
তারিখ ও সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পূর্বাহ্ন

হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করেও আবারও ফিরে যেতে বাধ্য হয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজ। শুক্রবার রাতে পথ খুলে দেওয়ার খবর পেয়ে যাত্রা শুরু করলেও শেষ পর্যন্ত তা আর সম্ভব হয়নি।

জানা গেছে, Bangladesh Shipping Corporation-এর জাহাজ এমভি বাংলার জয়যাত্রা শুক্রবার রাতে নোঙর তুলে হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তবে যাত্রার কয়েক ঘণ্টার মধ্যেই পরিস্থিতি বদলে যায়।

জাহাজে কর্মরত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর পেয়ে তারা নির্ধারিত সময়েই যাত্রা শুরু করেছিলেন। কিন্তু কিছু সময় পরই বেতারবার্তার মাধ্যমে ইরানের পক্ষ থেকে নির্দেশ আসে, জাহাজটিকে আবার পারস্য উপসাগরে ফিরে যেতে হবে।

এই নির্দেশ পাওয়ার পর নিরাপত্তার স্বার্থে জাহাজটি দিক পরিবর্তন করে আবারও পারস্য উপসাগরের নিরাপদ এলাকায় ফিরে যেতে থাকে।

এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, এখনো হরমুজ প্রণালি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে জাহাজ চলাচলে অনিশ্চয়তা রয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জাহাজটির অপেক্ষা করতে হতে পারে।

এ ঘটনার ফলে নির্ধারিত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে জাহাজ ও নাবিকদের নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET