সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ, ছয় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

ফতুল্লায় এলাকাবাসীর হাতে মাদক ব্যবসায়ী আটক, ৩৫ পিস ইয়াবা উদ্ধার

নারায়নগঞ্জ রিপোর্টার / ১৬৮ বার দেখা হয়েছে
তারিখ ও সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৯:২০ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নের রেইনবো ডাইং সংলগ্ন এলাকা থেকে মিজানুর রহমান নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় এলাকাবাসী।

রবিবার (১০ মার্চ) স্থানীয়দের উদ্যোগে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধারকৃত ইয়াবাসহ তাকে নিজেদের হেফাজতে নেয়।

এলাকাবাসী জানায়, মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার কারণে এলাকায় মাদক সেবন ও বিক্রি বেড়ে যাওয়ায় স্থানীয়রা অতিষ্ঠ হয়ে উঠেছিল। অবশেষে রবিবার তাকে হাতেনাতে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET