বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ, ছয় বিএনপি নেতা আজীবন বহিষ্কার

বিএনপি নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর

ডেস্ক রিপোর্ট / ১০২ বার দেখা হয়েছে
তারিখ ও সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

ঝালকাঠির সদর উপজেলায় এক সংবাদ সম্মেলনে স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এক গৃহবধূ। ঘটনাটি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মিসাত জাহান।

লিখিত বক্তব্যে তিনি জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে পরিচয়ের পর তিনি সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরে গাবারামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াছুল আমিন জামাল সিকদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।

বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার স্বামী যৌতুকের জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করেন মিসাত জাহান। তিনি বলেন, স্বামীর চাপে পড়ে বাবার বাড়ি ও আত্মীয়-স্বজনের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকা এবং চার ভরি স্বর্ণ এনে দিতে বাধ্য হয়েছেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এসব ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত রিয়াছুল আমিন জামাল সিকদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET