রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেট্রোরেলের নতুন ২ রুটে খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি: নেপথ্যে যেসব কারণ! সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ফতুল্লায় তালিকাভুক্ত সন্ত্রাসী কিলার বাবু খুন, সহযোগী আহত

ফতুল্লা প্রতিনিধি / ৭৬৬ বার দেখা হয়েছে
তারিখ ও সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ন
কিলার বাবু নিহত
কিলার বাবু

নারায়ণগঞ্জের ফতুল্লায় রিয়াজ উদ্দিন বাবু ওরফে “কিলার বাবু” নামে পরিচিত এক তালিকাভুক্ত সন্ত্রাসী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার সহযোগী লিটন নামের আরেক ব্যক্তি আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর প্রায় সাড়ে ৪টার দিকে ফতুল্লার পঞ্চবটি মোড় এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কে এই ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন বাবু (৪০) ফতুল্লা থানার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার বাসিন্দা। তিনি মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, কিলার বাবুর বিরুদ্ধে একাধিক গুরুতর মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি হত্যা মামলা ছাড়াও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে মামলা রয়েছে। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন জানান, ভোরের দিকে পঞ্চবটি মোড়ের কাছে অজ্ঞাত কয়েকজন হামলাকারী ধারালো অস্ত্র দিয়ে বাবু ও তার সহযোগী লিটনের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আহত লিটন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, কারা এই হামলার সঙ্গে জড়িত তা খুঁজে বের করতে তদন্ত চলছে। নিহত বাবুর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET