রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেট্রোরেলের নতুন ২ রুটে খরচ বাড়ছে দ্বিগুণেরও বেশি: নেপথ্যে যেসব কারণ! সততা ও জবাবদিহিতা ছাড়া বড় বাজেটও কার্যকর হবে না: ডা. শফিকুর রহমান সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সরকারি চাকরির সুযোগ, পদ সংখ্যা ২৭টি বাংলাদেশ ব্যাংকে আইটি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনের শেষ সময় আজ শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

ত্রয়োদশ সংসদ ঘিরে জামায়াতে ইসলামীর ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট / ১৮৯ বার দেখা হয়েছে
তারিখ ও সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৬:০৯ পূর্বাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা গঠনের উদ্যোগ নিয়েছে। দলটির একটি বিশেষজ্ঞ টিম ইতোমধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, নির্বাচিত সংসদ সদস্য, সিনিয়র নেতা এবং বিভিন্ন খাতের অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে মন্ত্রণালয়ভিত্তিক এই ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে। পুরো বিষয়টি চূড়ান্ত করতে আরও এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ছায়া মন্ত্রিসভা গঠনের কাজ এখনো চলমান রয়েছে। এটি একটি পরিকল্পিত প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি তালিকা ছড়িয়ে পড়ে, যেখানে দলটির আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে একটি প্রস্তাবিত ছায়া মন্ত্রিসভার নাম প্রকাশ করা হয়। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হয়।

তবে ওই তালিকাটি সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছেন এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, সামাজিক মাধ্যমে ছড়ানো তালিকার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এবং এটি বিভ্রান্তিকর তথ্য।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ছায়া মন্ত্রিসভা গঠন একটি গুরুত্বপূর্ণ কৌশল, যার মাধ্যমে একটি দল ভবিষ্যৎ শাসনব্যবস্থার জন্য নিজেদের প্রস্তুত করে। এই উদ্যোগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে।


এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET