বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ, ছয় বিএনপি নেতা আজীবন বহিষ্কার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ৯ | গ্রাফিতি ঘিরে উত্তেজনা পুলিশের এএসআই পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল তেলের দাম বাড়াতে চাননি প্রধানমন্ত্রী জনগনের দাবিতে বাড়ানো হয়েছে : রিজভী ইসলামী ব্যাংক ঘিরে পাল্টাপাল্টি কর্মসূচি, পাঁচ দফা দাবি গ্রাহকদের বাসভাড়া পুনর্নির্ধারণে বৈঠক, চূড়ান্ত সিদ্ধান্ত কাল বিএনপি নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ স্ত্রীর হরমুজ প্রণালি আবারও পার হতে পারল না বাংলার জয়যাত্রা, মাঝপথ থেকে ফিরে গেল জাহাজ

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৫৯ বার দেখা হয়েছে
তারিখ ও সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬, ১:৫০ অপরাহ্ন
ডেঙ্গু, চিকুনগুনিয়া, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা অভিযান, বাংলাদেশ স্বাস্থ্য

ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, সবাই সচেতন হলে এই রোগ থেকে অনেকটাই নিরাপদ থাকা সম্ভব।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এডিস প্রজাতির মশার কামড়ের মাধ্যমেই মূলত ডেঙ্গু ও চিকুনগুনিয়া ছড়ায়। তাই রোগ ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।

সাধারণত জুন থেকে অক্টোবর পর্যন্ত বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যায়। তবে জনস্বাস্থ্যবিদরা বলছেন, বর্তমানে ডেঙ্গু আর নির্দিষ্ট কোনো মৌসুমে সীমাবদ্ধ নেই। বছরের যেকোনো সময়ই এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্মায়। মাত্র তিন দিন কোনো জায়গায় পানি জমে থাকলেই সেখানে মশার বংশবিস্তার শুরু হতে পারে। তাই বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে কীটতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, মশার প্রজনন রোধ করতে হলে ড্রেন, ডোবা, নর্দমা কিংবা যেসব জায়গায় পানি জমে থাকতে পারে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন।

এ ছাড়া ফুলের টব, ড্রাম, বালতি, পরিত্যক্ত টায়ার কিংবা বাসাবাড়ির ছাদে যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। পানির ট্যাংক ঢেকে রাখা এবং সপ্তাহে অন্তত একবার বাসা ও আশপাশ পরিষ্কার রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে সরকার আগামী ১৪ মার্চ শনিবার থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান শুরু করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় প্রশাসন এ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

এছাড়া জাতীয় সংসদ সদস্যসহ সব পর্যায়ের জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন জনগণকে সঙ্গে নিয়ে নিজ নিজ এলাকায় নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন।

সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালু থাকলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি অনেকটাই কমে আসবে।

স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে—প্রতিরোধই সর্বোত্তম ব্যবস্থা। তাই সবাইকে নিজ নিজ বাসা-বাড়ি এবং আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET