শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শাহজালাল ইসলামী ব্যাংকে ট্রেইনি অফিসার পদে নিয়োগ, আবেদন চলছে ডিএনএ পরীক্ষায় নির্দোষ প্রমাণিত ফেনীর সেই ইমাম, ফেসবুকে যা লিখলেন সংসদ সদস্য মাহমুদা মিতু বন অধিদপ্তরে বড় নিয়োগ, ফরেস্টার পদে নেওয়া হবে ৩৮২ জন আইটি যোদ্ধাদের মে দিবসের শ্রদ্ধা জানালো গেটইনহোস্ট গিয়াসউদ্দিন আল মামুনের মেয়ের বিয়েতে বিতর্কিত ব্যক্তির উপস্থিতি নিয়ে আলোচনা মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ, ছয় বিএনপি নেতা আজীবন বহিষ্কার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে ৬৮ পদে নিয়োগ, আবেদন শেষ ২৩ এপ্রিল চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ৯ | গ্রাফিতি ঘিরে উত্তেজনা পুলিশের এএসআই পদে নিয়োগ, আবেদন শুরু ২৮ এপ্রিল

নিজ নেতাকর্মীদের হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন শাহ আলম

ডেস্ক রিপোর্ট / ২৪২ বার দেখা হয়েছে
তারিখ ও সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:০৬ অপরাহ্ন

‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে বলে একাধীকবার গণমাধ্যমের কাছে অভিযোগ করেছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম। তবে, কোন ব্যাক্তি বা গোষ্ঠীর নাম না বলায় বেশ ধোঁয়াশার সৃষ্টি হয়েছিলো। প্রশ্ন উঠেছিল কারা সেই হুমকিদাতা। তবে এবার সেই সকল হুমকিদাতাদের নাম প্রকাশ করবেন বলে জানিয়েছেন ফতুল্লা বিএনপির এই প্রভাবশালী নেতা।

‎বুধবার (২৮ জানুয়ারী) দুপুরে বক্তবলী ইউনিয়নে গণসংযোগ করার সময় সাংবাদিকদের এই কথা বলেন মোহাম্মদ শাহ আলম।

‎তিনি বলেন, ফতুল্লায় কারা সন্ত্রাসী করে তা আপনারা সবাই জানেন। প্রশাসন আমার কাছে সময় চেয়েছে। বলেছে, আপনি যে অভিযোগ গুলো করেছেন, আমাদের সময় দেন আমরা এগুলো প্রতিকার করার চেষ্টা করছি। যদি প্রতিকার না হয়, তাহলে আগামী ১ তারিখের পর আমি সব প্রকাশ করে দিবো।

‎তিনি আরও বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আমার যে সকল নেতাকর্মীরা ভোট চাচ্ছে বা আমার জন্য কাজ করছে, ওইসকল বিষয়ে আমি যে অভিযোগ করেছি তা শতভাগ সত্য। এজন্য কিছু বিষয় আছে যা প্রশাসনকে জানানো হয়েছে। যেহেতু প্রশাসন আমার কাছে সময় চেয়েছে, তাই এখন মিডিয়ার সামনে কিছু বলতে চাচ্ছি না, যা বলবো ১ তারিখের পরে বলবো।

‎নির্বাচনে জয়ী হওয়ার আশা ব্যক্ত করে মোহাম্মদ শাহ আলম বলেন, আমি স্বতন্ত্র প্রার্থী মানে আমি জনগণের প্রার্থী। এই অঞ্চলের জনগন আমাকে চিনেন, আমি দীর্ঘদিন ধরে সমাজ সেবা করে আসছি। এছাড়া আমি এখানকার সন্ত্রাস, মাদক, চাদাঁবাজ, ভূমিদস্যুতার বিরুদ্ধে আগেও সোচ্চার ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তাই আমি মনে করি জনগন হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে।

‎গণসংযোগকালে ফতুল্লা থানা ও এর আওতাধীন বিভিন্ন ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET