বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্ববাজারে তেলের দাম আবার ১১৫ ডলার ছাড়াল তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত বীর শহীদদের স্মরণে সাভারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী: ফুলেল শ্রদ্ধায় সিক্ত স্মৃতিসৌধ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ন্যাশনাল মলে ট্রাম্প–এপস্টাইন ভাস্কর্য ঘিরে আলোচনা ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, জনসমাগম কম ফতুল্লায় এলাকাবাসীর হাতে মাদক ব্যবসায়ী আটক, ৩৫ পিস ইয়াবা উদ্ধার

বিএনপির বিদ্রোহী প্রার্থীর ম্যানেজার সাড়ে ১০ লাখ টাকাসহ আটক

ডেস্ক রিপোর্ট / ১৫৯ বার দেখা হয়েছে
তারিখ ও সময় বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে নির্বাচনী তৎপরতার মধ্যে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ দুজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারি হাট এলাকায় তল্লাশির সময় একটি মাইক্রোবাস থেকে ওই টাকা উদ্ধার করা হয়।

রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনী উদ্ধারকৃত টাকা ও গাড়িটি চন্দনাইশ থানার পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় আটক করা হয় দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি ও স্বতন্ত্র প্রার্থী আইনজীবী মিজানুল হক চৌধুরীর ম্যানেজার মো. এনামুল হক এবং মো. ইমরানকে।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান জানান, রাত দেড়টার দিকে সেনাবাহিনী টাকা ও মাইক্রোবাসটি থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার হওয়া টাকা একজন স্বতন্ত্র প্রার্থীর হতে পারে। বিষয়টি যাচাই-বাছাই করে নির্বাচন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে সেনাসদস্যদের সামনে টাকা গুনছেন। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে “মিজানুল হক চৌধুরীর এস্টেট ম্যানেজার” বলে দাবি করেন।

উল্লেখ্য, চট্টগ্রাম-১৪ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আইনজীবী মিজানুল হক চৌধুরী। আটক ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত শেষে বিষয়টির প্রকৃত চিত্র স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET