দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সারা দেশে বিএনপির ২৭ জন নেতাকে প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ জেলারই ১৮ জন নেতা রয়েছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে, তারা হলেন—
সভাপতি মাজেদুল ইসলাম
সহ-সভাপতি জি এম সাদরিল
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন
যুগ্ম সম্পাদক কামরুজ্জামান শরিফ
সাংগঠনিক সম্পাদক আলী আকবর
থানা বিএনপির সদস্য শামিম আহম্মেদ ঢালি
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি আলী আইয়ুব
এ ছাড়া সিদ্ধিরগঞ্জ থানা ও ওয়ার্ড পর্যায়ে বহিষ্কৃত নেতাদের মধ্যে রয়েছেন—
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ করিম
৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম ভূঁইয়া
২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী
৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুজ্জামান মন্টু
৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান
১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল প্রধান
৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জামান মির্জা
সোনারগাঁও উপজেলা ও পৌর বিএনপির যেসব নেতাকে বহিষ্কার করা হয়েছে, তারা হলেন—
উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান
যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন ও জিয়াউল ইসলাম চয়ন
সদস্য খন্দকার আবু জাফর
সোনারগাঁও পৌর বিএনপির সহ-সভাপতি পনির হোসেন
সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কর্মকাণ্ডে অনিয়মের অভিযোগে তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতারা বিএনপির কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না এবং দলীয় পরিচয় ব্যবহার করাও নিষিদ্ধ থাকবে।