বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্ববাজারে তেলের দাম আবার ১১৫ ডলার ছাড়াল তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত বীর শহীদদের স্মরণে সাভারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী: ফুলেল শ্রদ্ধায় সিক্ত স্মৃতিসৌধ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ন্যাশনাল মলে ট্রাম্প–এপস্টাইন ভাস্কর্য ঘিরে আলোচনা ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, জনসমাগম কম ফতুল্লায় এলাকাবাসীর হাতে মাদক ব্যবসায়ী আটক, ৩৫ পিস ইয়াবা উদ্ধার

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দিল সরকার

ডেস্ক রিপোর্ট / ২৪১ বার দেখা হয়েছে
তারিখ ও সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ১:১৯ অপরাহ্ন

নিরাপত্তাজনিত আশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাঠানোর অনুমতি দেয়নি সরকার। তবে একই সময়ে ভারতের দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে অনুমতি দেওয়া হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আজ শুটিং দলের ভারত সফরের জন্য সরকারি আদেশ (জিও) জারি করেছে। আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপ

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতাটি সম্পূর্ণভাবে ইনডোর এবং সংরক্ষিত এলাকায় অনুষ্ঠিত হবে। ফলে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেই মনে করা হচ্ছে।

এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন,
“বাংলাদেশ দলের সদস্য সংখ্যা খুবই কম—একজন খেলোয়াড় ও একজন কোচ। আয়োজকরা আমাদের নিরাপত্তা নিশ্চয়তা দিয়েছে। প্রতিযোগিতাটি ইনডোর ও নিয়ন্ত্রিত এলাকায় হবে। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।”

এই প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র শুটার হিসেবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। দলের কোচ হিসেবে থাকছেন শারমিন আক্তার

রবিউল ইসলাম নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্টের মাধ্যমে তিনি ভিসা ছাড়া সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। আগামী ৩১ জানুয়ারি তাঁদের দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।

রবিউল ইসলাম জানান, শুটিং খেলায় অংশ নিতে অস্ত্র ও গুলি বহন করতে হয়। এ কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন হয়। এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব বলেন,
“যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় জিও দেওয়া হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET