বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিশ্ববাজারে তেলের দাম আবার ১১৫ ডলার ছাড়াল তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত বীর শহীদদের স্মরণে সাভারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী: ফুলেল শ্রদ্ধায় সিক্ত স্মৃতিসৌধ। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন রাত ১টার মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ন্যাশনাল মলে ট্রাম্প–এপস্টাইন ভাস্কর্য ঘিরে আলোচনা ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে সারা দেশে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান : প্রধানমন্ত্রী জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি, জনসমাগম কম ফতুল্লায় এলাকাবাসীর হাতে মাদক ব্যবসায়ী আটক, ৩৫ পিস ইয়াবা উদ্ধার

অর্থ মন্ত্রণালয়ের প্রকল্পে বড় পদে চাকরির সুযোগ, আবেদন ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত

ডেস্ক রিপোর্ট / ১৮৭ বার দেখা হয়েছে
তারিখ ও সময় রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন
অর্থ মন্ত্রণালয় চাকরি, সরকারি প্রকল্পে চাকরি, SICIP প্রকল্প নিয়োগ, অর্থ বিভাগের চাকরি, বাংলাদেশ সরকারি চাকরি ২০২৬, প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়োগ, সরকারি বড় পদে চাকরি, NGO প্রজেক্ট জব, Finance Coordinator Job Bangladesh

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে অভিজ্ঞ পেশাজীবীদের জন্য চাকরির সুযোগ তৈরি হয়েছে। ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ (SICIP) প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটে (PIU) চারটি ক্যাটাগরিতে মোট চারজন জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

যেসব পদে নিয়োগ দেওয়া হবে

চিফ কো-অর্ডিনেটর (১ জন)
এই পদে আবেদন করতে হলে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা প্রয়োজন। দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

কো-অর্ডিনেটর—ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং (১ জন)
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

কো-অর্ডিনেটর—ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট (১ জন)
হিসাববিজ্ঞান বা ফিন্যান্স বিষয়ে স্নাতকোত্তর কিংবা এমবিএ ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট খাতে অন্তত ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা প্রয়োজন।

কো-অর্ডিনেটর—জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ (১ জন)
এই পদে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিসহ কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা

সব পদের ক্ষেত্রেই শক্তিশালী যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শিতা বাধ্যতামূলক। দক্ষতা উন্নয়ন প্রকল্প, প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা শিল্প সংশ্লিষ্ট প্রকল্পে কাজের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

আবেদন করার নিয়ম

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। আবেদনপত্র অবশ্যই A4 সাইজের সিলগালা খামে পাঠাতে হবে। খামের ওপর আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং খামের বাঁ পাশে আবেদনকারীর ই–মেইল ঠিকানা ও মোবাইল নম্বর লিখতে হবে।

আবেদনের ঠিকানা:
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর
স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (SICIP)
প্রবাসী কল্যাণ ভবন (১৪–১৫ তলা)
৭১–৭২ ইস্কাটন গার্ডেন, রমনা
ঢাকা–১০০০

আবেদনের শেষ সময়

আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরণের আরো খবর...
Theme Created By M HOST BD.NET